“অ্যাপেল সাইডার ভিনেগার” বর্তমান সময়ে বেশ জনপ্রিয় একটি নাম। শুধু সালাদ কিংবা রান্নার স্বাদ বৃদ্ধির জন্য নয় ত্বক এবং চুলের যত্নেও অ্যাপেল সাইডার ভিনেগার ব্যবহার করা হয়। চুল নিয়ে নারীদের সমস্যার শেষ নেই। খুশকি, চুল পড়া, রুক্ষ হয়ে যাওয়াসহ চুলে নানান সমস্যা হয়ে থাকে। এই সমস্যা দূর করার জন্য নানান হেয়ার প্যাক ব্যবহার করা হয়। এত কিছু ব্যবহার না করে
যদি একটি উপাদান দিয়ে সমস্যা সমাধান করা যেতো তাহলে দারুন হতো, তাই না? অ্যাপেল সাইডার ভিনেগার দিয়ে চুলের অনেকগুলো সমস্যা সমাধান করা সম্ভব। কীভাবে? আসুন জেনে নেওয়া যাক উপায়গুলো ।
১। মাথার ত্বকের চুলকানি দূর করতে
একটি বোতলে পানি এবং অ্যাপেল সাইডার ভিনেগার একসাথে মিশিয়ে নিন। শ্যাম্পু করার আগে এটি মাথার তালুতে স্প্রে করে নিন। এটি মাথার তালুতে রেখে কয়েক মিনিট অপেক্ষা করুন। তারপর চুল ধুয়ে ফেলুন।
২। ঝলমলে স্বাস্থ্যোজ্বল চুলের জন্য
এক অংশ অ্যাপেল সাইডার ভিনেগার এবং এক অংশ পানি একসাথে মিশিয়ে নিন। চুল শ্যাম্পু করার পর এই মিশ্রণ দিয়ে চুল ধুয়ে ফেলুন। চুলে অ্যাপেল সাইডার ভিনেগার কিছুক্ষণ রাখুন। তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। অ্যাপেল সাইডার ভিনেগার ব্যবহার করলে কন্ডিশনার ব্যবহার করার প্রয়োজন নেই।এটি চুল নরম কোমল এবং শাইনি করে তুলবে।

1 Comments
The Star is a brand-new 포천 출장샵 hotel located in 안동 출장샵 the heart of the famous Star Gold Coast Casino in Gold Coast, 통영 출장마사지 Australia. 경산 출장마사지 The 영주 출장안마 Star Casino features 2445 slot